× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

তেঁতুলিয়ায় বাস-ট্রাক সংর্ঘষে শিশুসহ নিহত ২, আহত ১০

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড় তেঁতুলিয়া মহা-সড়কে বাস-ট্রাক সংর্ঘষে শিশুসহ ২জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন ইমন (৩) ও আমিরুল ইসলাম (২৫)।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, মান্দুল পাড়ায় মহা-সড়কের পাশে এশটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৮১৮২) ইট আনলোড করে ঘুরানোর সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী জাহিন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্র- জ-১৪-০৬১৫) নামে বাসটি ট্রাকের পিছনের দিক ধাক্কা দেয়।
ঘটনা স্থলে একজনসহ চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ের সাব ইন্সপেক্টর সেলিম।
নিহত ইমন শালবাহান হাট ইউনিয়নের শালবাহান রোড এর খুটাগছ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অপরদিকে, ট্রাকের লেভার আমিরুল ইসলাম (২৫) বাস-ট্রাক সংর্ঘষে আহত হয়ে পঞ্চগড় সদর হাসপাতাল থেকে রংপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়। নিহত আমিরুল ইসলাম ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত চন্টু মোহাম্মদের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..