রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ভেলাপুকুর’র ফজলু হকের বাড়ি অবৈধ দখলের চেষ্টা করে একই গ্রামের সলেমান ও তার লোকজন। ফজলু হকের স্ত্রী সালেমাকে বাড়িতে একা পেয়ে তারা বেধড়ক মারধর করে। গুরুত্বর অবস্থায় সে ঠাকুরগাও সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ফজলু হকের বাড়ির লোকজন নিজ নিজ কাজে বাড়ির বাইরে চলে যাওয়ার সুযোগে মঙ্গলবার সকালে এমন সন্ত্রাসীর ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়।
বুধবার সরেজমিনে অভিযোগের সত্যতা মিলে। ভেলাপুকুর গ্রামের মৃত সকালুর ছেলে সলেমান তার ছেলে হাসান, বউমা দুলালি স্বামী হাসান, মমেদা স্বামী সলেমান, ফেন্সি স্বামী ফিরোজ গং ঘরবাড়ি ভাংচুর ও সালেমাকে মারধর করে। গুরুত্বর অবস্থায় সালেমাকে উদ্ধার করে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত চিকিৎসাধিন রয়েছেন।
জমির ঘটনার বিবরণে প্রকাশ উপজেলার ভদ্রেশ্বরী মৌজার জেএলনং-০৪, খতিয়ান নং সিএস- ১৭০, এসএ-২৮৬, দাগ নং-৩৯৯০ এর চার শতাংশ জমি সলেমানের স্ত্রী মমেদা ফজলু হকের স্ত্রী সালেমা খাতুনের নামে রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং ২২৪২, তারিখ ০৮/০৩/২০০০ইং। সালেমা ঘরবাড়ি নির্মান করে ভোগ দখলে বসবাস রত আছেন। ভোগদখলে থাকা জমি ক্রেতাগণকে উচ্ছেদ করার লক্ষে সলেমান আলী এমন আইন বহির্ভূত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। অথচ সলেমান প্রার্থী হয়ে ফজলূ হক ও তাঁর স্ত্রী সালেমা খাতুন, ছেলে মিনারুলকে প্রতিপক্ষ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, ঠাকুরগাও আদালতের এমপি-৩৮৬/১৭ ধারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ জারি করে। যা রাণীশংকৈল থানার এএসআই মোঃ আমজাদ আলীর মাধ্যমে প্রতিপক্ষকে নোটিশ জারি করা হয়। প্রার্থী নিজেই আইন অমান্য করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।
উল্লেখ্য সরেজমিনে সত্যতা যাচাইকালে সলেমানের স্ত্রী মমেদা ও তাঁর মেয়ে সবিনা বেগম পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে। অশালিন উষ্কানিমূলক ভাষায় কথাবার্তা বলতে থাকে।
সলেমানের ছেলে হাসানের সাথে মুঠোফোনে কথা হলে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।


