লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘মা ফাস্ট ফুড’সহ ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জরিমানা

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ‘মা ফাস্ট ফুড’সহ ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় পঁচা-বাসি, এ্যালকোহল যুক্ত ড্রিংস এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানের মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, শ্রমিক হোটেলের রান্নাঘরে স্যাঁত স্যাঁতে পরিবেশ, বাসি খাবার বিক্রি এবং এ্যালকোহল যুক্ত ড্রিংস বিক্রির অপরাধে ৫ হাজার টাকা, মা’ ফাস্ট ফুডের মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ৫ হাজার এবং একই অভিযোগে ভাই ভাই কনফেকশনারীর ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকার কথা জানান এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।