× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

কালকিনিতে মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু মুসলমানদের ঐক্য সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

মো.আমির সোহেল,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার চর লক্ষীপুর গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মন্দির ভাংচুরের ঘটনায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী খগেন্দ্রনাথ মন্ডলের স্ত্রী চঞ্চলা রানী মন্ডলের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু মুসলমানদের ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় রাজারচর আশ্রমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আশ্রমের সভাপতি নরেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হিন্দু মুসলমান সকলে প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী মো. নান্নু মোল্লাসহ ২৭জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবী জানায়।

গ্রামবাসী জানায়, গত ইউপি নির্বাচনে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে খগেন্দ্রনাথ মন্ডলের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নান্নু মোল্লার সংঘর্ষ হয়। আর এর জের ধরে খগেন্দ্রনাথ মন্ডল প্রতিপক্ষদের হয়রানী করতে নিজের বাড়ির মন্দির নিজে ভেঙ্গে দিয়ে মো. নান্নু মোল্লাসহ ২৭জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এ মন্দির ভাংচুরের ঘটনা সবার মাঝে ফাঁস হলে গ্রামের হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টির উপক্রম হয়। কিন্তু বিষয়টি নিয়ে গ্রামের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হলে তারা বিষয়টির সূরাহা করতে ঐক্য সমাবেশের আয়োজন করে। এসময় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানায় উপস্থিত সকলে।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী সাকিল মোল্লা, শাহিন মোল্লা ও মনিরসহ বেশ কয়েকজন সমাবেশে উপস্থিত হয়ে বলেন, আমরা খগেন মন্ডলকে মন্দির ভাংচুর করতে দেখেছি।

এব্যাপারে খগেন্দ্রনাথ মন্ডল বলেন, মন্দির আসামী পক্ষের লোকজনেরাই ভেঙ্গেছে আমি ভাংচুর করিনি।’


এ ক্যটাগরির আরো খবর..