× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

তুরস্কে ছাঁটাই ৪৫ হাজার সরকারি কর্মী

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুরস্কে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই ও বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বহু সরকারি কর্মীকে বদলি করা হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের চোখে ‘অবিশ্বস্ত’ এসব কর্মীদের মধ্যে মঙ্গলবার ছাঁটাই হওয়াদের মধ্যে রয়েছেন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ডিন ও সংবাদকর্মী। এর আগে দেশটির প্রায় আড়াই হাজার বিচারক ও বহু সেনা কর্মকর্তা-সদস্যকে ছাঁটাই করা হয়।

সরকার জানিয়েছে, ছাঁটাইকৃতরা যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী। তবে তুরস্ক সরকার গুলেনের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার যে অভিযোগ করেছে, তা অস্বীকার করেছেন এই ধর্মীয় নেতা।

এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ‘ফেতুল্লা গুলেন একটি সন্ত্রাসী সংগঠন চালান। আমরা তাদের মূলোৎপাটন করব।’

ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে গুলেনকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে তুরস্ক। হোয়াইট হাউস সূত্র জানায়, মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ফোনালাপ হয়। সেখানে ফেতুল্লা গুলেনকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জস আরনেস্ট জানিয়েছেন, ফেতুল্লা গুলেনকে ফেরত দেওয়া হবে কি না, সেটির সিদ্ধান্ত হবে দুই দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে।


এ ক্যটাগরির আরো খবর..