× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

তুরস্কে গ্রিসগামী ১৩শ’ অবৈধ অভিবাসী গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর আইভাসিকে অভিযান চালিয়ে গ্রীসগামী প্রায় ১৩শ’ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন মানবপাচারকারীও। ইউরোপগামী সিরীয় শরণার্থীদের অনেকেই জঙ্গিবাদী সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

এদিকে, জার্মানিতে উগ্রপন্থী ইসলামি সংগঠনগুলো খাবার ও আশ্রয় সহায়তা দেয়ার মাধ্যমে সেদেশে প্রবেশ করা শরণার্থীদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম।

অবৈধ অভিবাসী ঠেকাতে সোমবার, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইভাসিক শহরে অভিযান চালায় দেশটি নিরাপত্তা বাহিনী। এ সময়, গ্রিস যাওয়ার পথে শহরের নির্জন সমুদ্র সৈকত ও জঙ্গল থেকে প্রায় ১৩শ’ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় বলে জানায় তুর্কি বাহিনী। এদের মধ্যে তিন মানবপাচারকারীও রয়েছে বলে জানায় তারা। গ্রেফতারকৃত এসব অভিবাসীরা সিরিয়া, আফগানিস্তান, ইরাক ও ইরানের নাগরিক।

কোনভাবেই যেন থামানো যাচ্ছে না ইউরোপগামী শরণার্থীর স্রোত। বেশ কয়েকটি দেশের শরণার্থীদের জন্য ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে নিষেধাজ্ঞার জারির কারণে সোমবার, গ্রিসের ইডোমেনি শহরের মেসিডোনিয়া সীমান্তে বিক্ষোভ করে সেখানে আটকে পড়া হাজার হাজার শরণার্থী। এ সময়, শুধুমাত্র নাগরিকত্বের ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দেয়ার এই নতুন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এক শরণার্থী বলেন, ‘তারা বলছে ইরান, পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া এমনকি মরক্কোর নাগরিকদেরও ইউরোপে প্রবেশ করতে দেবে না তারা। আমি বলতে চাই এখানে যারা আছে তারা সবাই মানুষ। তবে, কেন এই বৈষম্য?’

আরেক শরণার্থী বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটু আশ্রয় আর খাবার প্রয়োজন। মরক্কোতে আমার পরিবার রয়েছে, যেকোনো একটা কর্ম খুঁজে তাদেরকে টাকা পাঠাতে হবে আমাকে।’

এদিকে, ইউরোপগামী সিরীয় শরণার্থীদের মধ্যে সন্ত্রাসীও রয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার, চেক প্রজাতন্ত্রের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে এই মন্তব্য করেন তিনি। ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের বিষয়ে সেখানকার জনগণের আতঙ্কিত হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে সিরীয়দের বেশিরভাগই সৎ এবং দেশপ্রেমিক বলে দাবি করেন তিনি।

সংস্কৃতি ও ভাষাগত মিল থাকার পাশাপাশি কাজের সুযোগ থাকায় আফ্রিকার দেশ সুদান হতে পারে শরণার্থীদের নতুন আশ্রয়স্থল – এমনটাই বলছে জাতিসংঘ। সম্প্রতি সেখানকার বেশ কয়েকটি সিরীয় পরিবারের বর্তমান অবস্থা উল্লেখ করে এই আশাবাদ ব্যক্ত করেছেন সুদানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা – ইউএনএইচসিআরের উপপ্রধান অ্যাঞ্জেলা লি রসি।

ইউএনএইচসিআরের উপপ্রধান অ্যাঞ্জেলা লি রসি বলেন, ‘সিরীয় শরণার্থীরা আশ্রয়ের ক্ষেত্রে সবসময়ই এমন কোথাও যেতে চান যেখানে তাদের ভাষা সবাই বুঝবে, এমন সংস্কৃতিগত মিলও থাকবে। আমি মনে করি সেদিক থেকে সুদান হতে পারে সিরীয় শরণার্থীদের নতুন আশ্রয়স্থল। কেননা সুদান সরকার এসব সিরীয়দের শরণার্থী হিসেবে বিবেচনা করে না, বরং শিক্ষা, চিকিৎসাসহ সবধরনের নাগরিক সুবিধা দিয়ে থাকে।’

এদিকে, জার্মানিতে প্রবেশ করা শরণার্থীদের খাবার ও আশ্রয় সহায়তা দেয়ার মাধ্যমে দেশটির উগ্রপন্থী ইসলামি সংগঠনগুলো তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে- এমন খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে এ ধরনের অন্তত ১শ’ শরণার্থীর কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে প্রভাবশালী এই পত্রিকাটি।


এ ক্যটাগরির আরো খবর..