× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শেষে উত্তরের হিমেল হাওয়া, কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। কনকনে শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

রাজশাহী: গত তিনদিনের মতো সকাল থেকেই রাজশাহীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। তীব্র শীতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বরগুনা: বরগুনায় গুড়িগুড়ি বৃষ্টি বন্ধ হলেও কমেনি ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদী পারাপার।

পঞ্চগড়: কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাত যতো গভীর হয় বৃষ্টির ফোঁটার মতো ঝরে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও বেশি দামের কারণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..