× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বরিশালে ১০ টি, রাজশাহীতে দুইটি ও সিলেটে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আগামী ৩০ জুলাই এ তিন সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সিটিতে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে মোট ৫৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ মঙ্গলবার থেকে রাজশাহী, সিলেট ও বরিশাল এই তিন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

ইসি জানিয়েছে, রাজশাহী, সিলেট ও বরিশালের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাদের তিন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন এবং সিলেট সিটি করপোরেশনে ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচনে রাজশাহীতে সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এই সিটিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সৈয়দ আমিরুল ইসলাম। সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো. আলিমুজ্জামন। এছাড়া বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন  মুজিবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..