× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

তিন খানের ভাগ্য জানালেন জ্যোতিষী

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বলিউডের খান ত্রয়ীর ২০১৫ সালটা ভালোই কেটেছে। বিশেষ করে সালমান খানের জন্য সালটি ছিল ফলপ্রসূ। বাজরাঙ্গি ভাইজান সিনেমার সাফল্য, হিট অ্যান্ড রান মামলা থেকে মুক্তি; সব মিলিয়ে ভালোই কেটেছে তার এ বছর।

পিকে সিনেমায় সাফল্য পেলেও আমিরের সঙ্গে বছর জুড়েই ছিল নানা বিতর্ক। বছরের শেষ ভাগে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে রীতিমতো তোপের মুখে ছিলেন তিনি। শাহরুখের সঙ্গেও ছিল ছোট ছোট কিছু বিতর্ক। তবে তার সিনেমা দিলওয়ালে বক্স অফিসে ব্যবসাও করছে ভালো। সব মিলিয়ে শাহরুখের জন্য বছরটি ছিল মোটামুটি। কিন্তু কেমন যাবে এ তিন তারকার ২০১৬?

২০১৬ তে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ফ্যান এবং রাইস সিনেমা। অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট অনুপম ভি কাপুর ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন, ২০১৬ সালটা শাহরুখের জন্য খুব একটা স্বস্তির হবে না।

শাহরুখের ভাগ্য সংখ্যা ২, ডেসটিনি নম্বর ৭, যা শাসন করছে চন্দ্র এবং নেপচুন। তাই বছরটা খুব একটা ভালো যাবে না এ তারকার। কিন্তু শেষ চতুর্থাংশে কিছুটা স্বস্তি পাবেন তিনি। সাদা এবং কমলা তার জন্য শুভ রঙ।

অন্যদিকে, সালমানের জন্য আগামী বছরটি উন্নতির বছর। পাশাপাশি বিয়ের সম্ভাবনাও রয়েছে এ তারকার। অবশ্য সাফল্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন চড়াই উৎড়াই পার করতে হবে তাকে। ২০১৬ সালের আগস্ট এবং ২০১৭ সালের জুলাইয়ে মধ্যে বিয়ের সম্ভাবনা রয়েছে সালমানের।

আমির খানের জন্যও সফল হবে ২০১৬ সালটি। বক্স অফিসে আরো একটি হিট সিনেমা উপহার দেবেন তিনি। তবে কিছু ঝমেলার সম্মুখীনও হতে হবে তাকে।


এ ক্যটাগরির আরো খবর..