× Banner
সর্বশেষ
ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী

তিতাস গ্যাসের টেস্টিং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিলো ছাত্রলীগনেতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ অবৈধ গ্যাস ব্যবহারকারী সিএনজি স্টেশনকে ছাড় দিতে রাজি না হওয়ায় এবার তিতাস গ্যাসের মিটার টেস্টিংয়ের ম্যানেজারকে প্রাণণাশের হুমকি দিয়ে এলো ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা পরিচয়ে ৯ জন দূর্বৃত্তের একটি দল।

নিষিদ্ধ থাকলেও তিনটি মোটর সাইকেলে ৯ জন বহিরাগত দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সংরক্ষিত এলাকা (কেপিআই) তিতাস গ্যাসের ডেমরাস্থ ডেমরা সিজিএসে মুহুর্তেই ঢুকে পড়ে। মোটর সাইকেল সহযোগে মিটার টেস্টিং শাখার ওয়ার্কশপে এসে টেস্টিং ম্যানেজারের সন্ধান চায়।

একজন নিরাপত্তারক্ষী ম্যানেজারের রুম দেখিয়ে দিলে কোন রকম অনুমতি ছাড়াই ঢুকে পড়ে। এসময় ম্যানেজার মোঃ আলাউদ্দিন হেড অফিসের উদ্ধতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলা অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী ও কয়েকজন কর্মচারীর বর্ণনায় জানা যায়। ফোন করা অবস্থায় দেখে তিতাস গ্যাসের এ সৎ অফিসারকে বিভিন্ন অকথ্য ভাষায় (যা এখানে বলা সম্ভব নয়) গালিগালাজ করে বলে, “তোর এখানে এসেছি কি তোর ফোন করা দেখার জন্য? হাত ছিঁড়ে ফেলব, প্রাণে মেরে দেব”।

এসময় কোন হুমকিতে ভয় পায় না বলে এই সাহসী অফিসার বলেন, কে আপনারা? এখানে কেন এসেছেন? উত্তরে তারা বলে উঠেন, ”বেটা তোর এখানে ছাত্রলীগ এসেছে, ভয় নয়, বাস্তবে কিছু দেখিয়ে দেয়ার জন্য।” এসময় সাহসী অফিসার শেখ হেলাল এর পিএস আমার মামা। আপনারা এভাবে খারাপ ভাষায় কথা বলছেন কেন? এরপর তারা আরো রাগতঃ স্বরে বলে উঠে ”দূর! তোর শেখ হেলালের মায়রে….”(আমি লিখতে পারলাম না, যা মুখে আনাও পাপ)। এরপর বলে বেটা, ….. সিএনজি থেকে এসেছি। তুই কেনো মিটার কেটে এনেছিস! তোকে শেষ করে দেব। “গ্যাসের লাইন কাটা আমার কাজ নয়, আমি মিটার টেস্ট করি মাত্র”। একথা বলার পরও কয়েকজন দূর্বৃত্ত এই অফিসারকে মারতে উদ্ধত হয়। তবে এরই মধ্যে এমইএসডি এর ডিজিএমসহ আরো এক ম্যানেজার এলে তারা পিছু হটে।

এ ব্যাপারে ডিজিএম কে না পেয়ে ফোন করলে তিনি একটি ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানায়। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। তিতাস গ্যাসের সংশ্লিস্ট ডেমরা অফিসে গিয়ে তদন্ত করে জানা যায় যে, বহিরাগত সন্ত্রাসীদের অভিযোগের সাথে এ ম্যানেজারের কোন সংশ্লিষ্টতা নেই। ঢাকা দক্ষিণ এর একটি টিম (ভিন্ন শাখা) এ গ্রাহকের মিটার স্টেশনে (একটি সিএনজি স্টেশন) নিয়মিত রক্ষণাবেক্ষণ টিম গিয়ে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে গ্যাস চুরির বিষয়টি দেখতে পেয়ে জোন অফিসে ব্যাপারটি জানায়। জোনের ভিজিলেন্স টিম এসে এর সত্যতা পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি খুলে নিয়ে যায়। যার সাথে টেস্টিং ম্যানেজার কোন ভাবেই যুক্ত নয়। তারা পরবর্তীতে ডেমরায় অন্য দুইটি শাখার পরীক্ষনের পর টেস্টিং এ জমা দেয়, মিটারটি টেস্ট করার জন্য, যার দায়িত্বে আছেন এই সাহসী, সৎ অফিসার মোঃ আলাউদ্দিন।

কোনভাবেই মিটারে আলাউদ্দিনকে ম্যানেজ করতে না পারায় এভাবে হুমকি দেয় বলে জানা যায় এবং আগামীকাল (বুধবার) টেস্টিং এ এসে দেখে নেবে বলে শাসিয়ে যায়। তবে সাহসী এই ম্যানেজার “মিটারে যা দৃশ্যমান হবে, তাই সবার সামনে টেস্ট করে ১০০% যথাযথভাবে রিপোর্ট করা হবে। এর থেকে বিন্দুমাত্র নড়চড় হবে না বলে তিনি ডিজিএমকে স্পষ্টতঃ জানিয়ে দেন। এ ঘটনার পর ডেমরাস্থ তিতাস গ্যাসের সবাই আতংকে আছেন। সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নি।


এ ক্যটাগরির আরো খবর..