খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: বুধবার সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম , সাধারন সম্পাদক জলিল আহমেদ, সাংবাদিক আব্দল আলিম, খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ,খেশরা ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করলে সেগুলো সমাধানের জন্য সভায় ব্যাপক আলোচনা করা হয়।