তালায় রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত ও স্মরণ সভা অনুষ্ঠিত

খান নাজমূল হুসাইন , তালা প্রতিনিধি:
তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালনে দু’দিন ব্যাপী গৃহিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলাধীন মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ বীর মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত, পুষ্পমাল্য অর্পন ও এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশ, শহীদ মুক্তিযোদ্ধা যথাক্রমে- আব্দুল আজিজ, সুশিল সরকার ও আবু বক্কারের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন শেষে মাগুরা ত্রিয়পাড়া পূজা মন্ডপ চত্বরে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতীরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতীরা জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মোঃ মুনছুর আহমদ ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ মূখার্জীর পরিচালনায় সভায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ ছগির মিঞা, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন,তালা উপজেলা জাতীয় পার্টির সভপতি ও তালা প্রেস কাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা মহিলা কলেজের অধ্য মোঃ আব্দুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান ও মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান বক্তব্য রাখেন। স্মারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।সভায় ১৯৯২ সালের পুর্ব হতে সাংবাদিক অব্দুল আলীম,জাসদ নেতা মীর জিল্লুর রহমান শহীদ মুক্তিযোদ্ধ্যদের এই কবরের সন্ধান পূর্ব জন সমুে নিয়ে আসেন ৯সেই থেকে প্রতি বছর মহান বিজয় দিবাস উপলে উপজেলা প্রশাসন কতৃক রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদের স্বরণ করা হয়।

স্মরণ সভা শেষে মাগুরা বাজারের পার্শ্বে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবুল হোসেনের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করা হয়। সমগ্র অনুষ্ঠান সমূহে বরেণ্য মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক মন্ডলী, অত্র এলাকার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ এলাকার সুধী মহল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উলেখ্য ১৯৭১ সালের ২৮ নভেম্বর পাকিস্থান বাহিনীর সহিত এক সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সুশিল সরকার ও আবু বক্কার শাহাদাৎ বরণ করেন। এঘটনার ১৪ দিন পূর্বে অনুরুপ রাজাকার বাহিনীর দ্বারা শেখ আবুল হোসেন শাহাদাৎ বরণ করেছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।