× Banner
সর্বশেষ
জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তালার ইসলামকাটি ইটভাটা মালিকের কপোতাক্ষ খনন প্রকল্পের বিরুদ্ধে জিহাদ ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার ইসলামকাটি মোড়ে মেসার্স রানী ব্রিকস মালিক আব্দুল খালেক আবারও বেপরোয়া হয়ে উঠেছে।

জেলা-উপজেলা প্রশাসন সহ পাউবোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কপোতাক্ষ নদের খনন কৃত মাটি দ্বারা নির্মিত উপকূলীয় জনসাধারণের রক্ষা ভেড়িবাধের মাটি কেটে বানিজ্যিকভাবে ইট তৈরী কাজ অব্যাহত রেখেছে। এতে করে উপকূলে বসবাসরত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে নতুন করে জলাবদ্ধতার আতঙ্কে পড়ছে। কোনো ভাবেই নদী খেকো ঐ ইট ভাটা মালিককে প্রতিরোধ করতে পারছে না নদ-নদী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোর ও খুলনা ৯ উপজেলার ১০ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে ২৬২ কোটি টাকার বিশাল প্রকল্প বাস্তবায়নে একমাত্র বাধা হয়ে দাড়িয়েছে নদী খেকো এ ইট ভাটা মালিক। উপকূল বাসীর দুঃখ দূদর্শা লাঘবে বর্ষাকালে নদের উপচে পড়া পানি পার্শ্ববর্তী বসবাসরত বাসিন্দাদের বাড়ি ঘরে প্রবেশ রোধ করতে খননকৃত মাটি দ্বারা নির্মিত ভেড়ি বাধ কেটে নিতে দ্বিধা করছে না। মনে হয় জোর যার মুল্লুক তার। মাটি কাটছি, আরও কাটব, যতদিন ইটভাটা থাকবে ততদিন কেটে যাব। ইটভাটা চালাতে সরকারকে টাক্স দিতে হয়। উপর মহলের অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে এমন দম্ভোক্তি করলেও স্থানীয় প্রশাসনের ঘুম ভাঙছে না।

আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগে যেন কর্তৃপক্ষ উদাসীন। কপোতাক্ষ পাড়ের বাসিন্দাদের দু’যুগের ও অধিক কাল ধরে নদের উপচে পড়া পানিতে তলিয়ে নেমে আসে অবর্ণর্নীয় দুঃখ দুদর্শা। খাল- বিল হাওর- বাওড়, বাড়ি-ঘর, রাস্তা-ঘাটা, তলিয়ে একাকার হয়ে যায়। এতে করে নদের পার্শ্ববর্তী বসবাসরত বাসিন্দাদের কৃষি, মৎস্য, যোগাযোগ ও পশু সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হয়। এসব দুঃখ দুদর্শার কথা মাথায় নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী বিগত ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সভায় ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকায় নদ পূনঃখনন ও জলাবদ্ধতা দূরীকরন প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কার্যাদেশ দিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ড কে দায়িত্ব দেয়া হয়। এরপর ৪ বছর মেয়াদী প্রকল্পটির খনন কাজ সম্পাদন করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান আরও এক বছর বাড়িয়ে চলতি বছরের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্র“তি দেন। এরই মধ্যে খনন প্রকল্পের কাজ প্রায় সম্পন্নের পথে।

সরকারের এ মহৎ উদ্যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূক্তভোগী ১০ লাখ মানুষ নতুন করে বাচার স্বপ্ন দেখেছে। বিশাল জনগোষ্ঠীর অভিশপ্ত কপোতাক্ষের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিললেও নদী খেকো ঐ ইট ভাটা মালিক আব্দুল খালেক প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ভেড়ি বাধের মাটি কেটে ইটভাটায় নেয়া অব্যাহত রেখেছে। তার এ অপকর্মে স্থানীয় প্রশাসন নদ-নদীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ কোনো ভাবেই ব্যবস্থা নিতে পারছে না। ভূক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা  করে নদী খেকো ইট ভাটা মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমুৃলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..