× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

শার্শা উপজেলা প্রতিনিধি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়

২৩ অক্টোবর ২০২৫, বিকালে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
কবর জিয়ারত শেষে তিনি বাহাদুরপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের শাঁখারিপোতা বাজারে গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা,
বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাহেব আলি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।
যশোর জেলা যুবদলের আহবায়ক ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।
উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে জনগণের অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন,
“ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবেন তারেক রহমান, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই জাতীয় মুক্তির বিজয়।


এ ক্যটাগরির আরো খবর..