ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল জারি

দি নিউজ ডেস্কঃ জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন চূয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার বাসিন্দা মো.নস্কর আলী।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এ কারণে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রুলে ২১ ফেব্রুয়ারিসহ সকল জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।