× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে -সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পরিবার, স্কুল, কমিউনিটি সব জায়গায় এ বিষয়ে আলাপ শুরু করা জরুরি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ‘Youth Mental Health & Suicide Prevention’ বিষয়ে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা মানসিক স্বাস্থ্যকে যতক্ষণ না সামাজিক ট্যাবুর বাইরে এনে স্বাভাবিক চিকিৎসার অংশ করবো, ততক্ষণ তরুণদের জীবন নিরাপদ হবে না। তিনি বলেন, সাইবার বুলিং, সোশ্যাল হ্যারেজমেন্ট, ফেক নিউজ, যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নিরাপদ এলায়েন্সের বোর্ড মেম্বার ড. নাজিয়া ওনি মানসিক স্বাস্থ্য জরিপভিত্তিক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মোঃ মহিউদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব নাজমুল হাসান, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, নিরাপদ এলায়েন্সের পরিচালক মাসুদ মোহাম্মদ এবং এনজিও’র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। তারা সরকারের মানসিক স্বাস্থ্য নীতিমালা ও আসন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, নিরাপদ অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে ৬৪ জেলায় কাউন্সেলিং সেন্টার স্থাপন জরুরি।

বৈঠকে বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধির মধ্যে কসোভোর উপমিশন প্রধান এনিস জেমাইলি, সৌদি আরবের ইয়াসির শেশাহ, মালয়েশিয়ার হাওজান হাসনোল এবং সুইডেন দূতাবাসের ড. জহিরুল ইসলাম তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় আরো বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কবিতা বোস, ইউএন উইমেনের হুমায়রা, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ, ইউনিসেফের ড. এলিসা ক্যাল্পনা, এমজেএফ-এর তানজিন কিবরিয়া লাবণ্য, অ্যাকশনএইডের জোহরা বিনতে জামান বনী, ডব্লিউএইচও-এর মানসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল কবির, সেভ দ্য চিলড্রেনের রুনা খন্দকার, ইউএনওপিএস-এর ওবায়দুল হক এবং নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ের ওপর আলোচনা করেন।

এই গোলটেবিল বৈঠক অংশগ্রহণকারীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে—মানসিক স্বাস্থ্য আর অবহেলিত নয়, বরং জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।


এ ক্যটাগরির আরো খবর..