× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

তরুণীকে ধর্ষণ করে হিন্দু ‘ধর্মগুরু’ গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ ফের এক জন স্বঘোষিত ‘ধর্মগুরু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গত মাসে রাজস্থানের আলওয়াড়ে। ওই তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গতকাল, বুধবার ওই ‘ধর্মগুরু’কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী ছত্তিশগঢ়ের বিলাসপুরের বাসিন্দা। তিনি আইনের ছাত্রী। গত ৭ অগস্ট তিনি রাজস্থানের আলওয়াড়ে ওই ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজের আশ্রমে গিয়েছিলেন কিছু অনুদান দিতে।অভিযোগ, সেখানেই ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালান তিনি।

আরাবলি থানার এক পুলিশ আধিকারিক হেমরাজ মীনা জানিয়েছেন, বিলাসপুর পুলিশ তাঁদের কাছে অভিযোগটি পাঠিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করতে আশ্রমেও গিয়েছিল পুলিশ। কিন্তু তখন ওই ‘গুরু’ আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের থেকে অনুমতি পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মীনা। বিলাসপুরের ডিএসপি অর্চনা ঝা জানিয়েছেন, ওই তরুণীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন অভিযুক্ত স্বঘোষিত ‘ধর্মগুরু’। তরুণীর পরিবার ছিল কৌশলেন্দ্রর ভক্ত। তাঁরাই ওই তরুণীকে ‘ধর্মগুরু’র কাছে পাঠান। ওই তরণীর কথায়, শারীরিক নির্যাতনের পর তাঁকে প্রাণের হুমকিও দেওয়া হয়েছিল। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা


এ ক্যটাগরির আরো খবর..