× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

তথ্যমন্ত্রীর কাছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আবেদন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা-মামলা বন্ধে ব্যবস্থা গ্রহণে হস্তক্ষেপের দাবি জানিয়ে তথ্যমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের দপ্তরে এ আবেদন প্রদান করেন ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং সংগঠনের সদস্যবৃন্দ। আবেদনে তারা সাতটি দাবি তুলে ধরেন- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ও আগে-পরে যে সাংবাদিকগণ হামলা ও হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিদান, দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের রাষ্ট্রীয় চিকিৎসা ও ক্ষতিপূরণ, পেশাগত দায়িত্ব পালনকালে যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন অবিলম্বে তাদের মামলা বিনাশর্তে প্রত্যাহার, সাংবাদিকদের পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধে পুলিশ সদস্যদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা ও প্রয়োজনে পুলিশ ও সাংবাদিক নেতৃত্বে একটি কমিটি গঠন, অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার সমাপ্তি, বিগত সময়ে নিহত সাংবাদিক হত্যাকারীদের বিচার অবিলম্বে সম্পাদন ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। তথ্যমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..