চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও সনাতনী সম্প্রদায়ের পুরোহিতদের জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে ঈদ উপহার।
আজ শুক্রবার (২২ মে) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব ঈদ উপহার সামগ্রী বৌদ্ধভিক্ষু ও পুরোহিতদের হাতে তুলে দেয়া হয়।
তথ্যমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও এনএনকে ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌর কাউন্সিলর মোহাম্মদ সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ব্যবসায়ী নেতা আমির হামজা প্রমুখ।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই রাঙ্গুনিয়ায় কর্মহীন ও দরিদ্রের মাঝে দুই দফায় এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তার আওতায় এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।