× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কাফনের কাপড়ের সঙ্গে তথ্যমন্ত্রীর একটি ছবি দিয়ে তা লালকালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়

ছাড়া প্যাকেটের ভেতরে সাদা কাগজে লেখা রয়েছেকোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম জামান

তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) দায়িত্বে থাকা আবদুল্লাহিল কাইয়ুম সাংবাদিকদের বলেন, আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট দিয়ে সিঁড়ির মধ্যে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। অফিসের কর্মচারী গেট খুলে ভেতরে প্রবেশ করতে গেলে প্যাকেট পেয়ে নিয়ে আসেন। এটি খুলে দেখা যায়, ভেতরে একটি সাদা কাফনের কাপড় রয়েছে। কাপড়ের এক ভাঁজে তথ্যমন্ত্রীর একটি ছবি। ছবির ওপরে লালকালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা। এর সঙ্গে একটি সাদা কাগজে লেখা রয়েছে এটিকোরআনের আইন বিরোধীতাকারী ইনুর মৃত্যুদণ্ড

আবদুল্লাহিল কাইয়ুম আরো বলেন, কর্মচারীরা তাৎক্ষণিকভাবেই আমাকে জানিয়েছে। আমি পল্টন থানা কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে এগুলো জব্ধ করে নিয়ে যায়। পুলিশ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি


এ ক্যটাগরির আরো খবর..