বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, লুনা শামসুদ্দোহা দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে লুনা শামসুদ্দোহা নিরলসভাবে কাজ করে গেছেন। সরকারের ই-জিপি সিস্টেম-সহ অন্যান্য প্রকল্পে লুনা শামসুদ্দোহার গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য।
আইসিটি প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





