× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
কারিগরি শিক্ষায় গুরুত্ব

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে। বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি ও কারিগরী শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই।

আজ ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের নতুন প্রজন্ম যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে, তা হলেই দেশের দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব হবে। এই লক্ষ্যে গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তা প্রদান করেন। উলকাসেমি প্রাইভেট লিমিটেডের (ULKASEMI Pvt. Ltd.) প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক বক্তব্য রাখেন।

সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। অনুষ্ঠানের তিনজন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল ও ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..