× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পিআইডি

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো দ্বিমত নেই -অধ্যাপক আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বুধবার, ২ জুলাই, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন ও কাঠামো এবং এর এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে। কমিশনের সহ-সভাপতি জানান এ বিষয়েও আজকের আলোচনায় উল্লেখযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ঐকমত্য হয়েছে। আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন (যদি ইতোমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে) এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা।

দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রতি আদমশুমারী বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা ১ এর (গ) এর শেষে উল্লেখিত ‘এবং’ শব্দটির পর ‘আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান” যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন ২০২১, যা ২০২৫ সালে সংশোধিত হয়েছে, তার ৮(৩) সঙ্গে যুক্ত করে ঐ কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় আবারও কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..