× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক

ঢাবির ভর্তি পরীক্ষায় বসলেন ৫৫ বছর বয়সী বেলায়েত

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
ঢাবির ভর্তি পরীক্ষায় বসলেন ৫৫ বছর বয়সী বেলায়েত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার স্বপ্ন দেখলেও নানা প্রতিবন্ধকতার কারণে তিনি তা পেরে ওঠেননি। এরপর সন্তানদের মাধ্যমে চেষ্টা করেন স্বপ্ন পূরণ করার। কিন্তু তারাও তার স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়েন গাজীপুরের মাওনার বাসিন্দা ৫৫ বয়সী বেলায়েত শেখ।

এবার তিনি আক্ষেপ গোছাতে ঢাবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বসলেন। এফ এম মুজিবুর রহমান গণিত ভবনের ৮ম তলার ৮০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছেন তিনি।

বেলায়েত ১৯৮৩ সালে প্রথমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও টাকার অভাবে সেবার নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে তিনি আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে বছর বন্যার কারণে পরীক্ষা দিতে পারেননি। কর্মজীবন শুরু করার পর বেলায়েত আর পড়ালেখা না করার সিদ্ধান্ত নেন। একসময় সন্তানদের মাধ্যমে স্বপ্ন পূরণের চেষ্টা করেন। কিন্তু তাতেও ব্যর্থ হন। তার মেয়ে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির সুযোগ পেলেও কলেজে যেতে আগ্রহী ছিলেন না। এমনকি তার বড় ছেলেও পড়ালেখা করতে আগ্রহী নন।

ছেলে-মেয়েরা তার স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়েন বেলায়েত। অদম্য বেলায়েত অবশেষে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। তারই ধারাবাহিকতায় ৫৫ বছর বয়সে স্বপ্ন পূরণে অংশ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে বেলায়েত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার অনেক দিনের লালিত স্বপ্ন। নিজে পারিনি এবং সন্তানদের দিয়েও পারিনি। তাই এবার আরেকবার চেষ্টায় নামলাম, আল্লাহ ভরসা। ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়া তার স্বপ্ন বলে জানান বেলায়েত।

কেন্দ্রের বাইরে অবস্থান করছেন তার ছোট ছেলে সাদেক শেখ জীবন। তিনি জানান, আমার ভাইয়া, আপুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানোর স্বপ্ন ছিল বাবার। কিন্তু তারা তা পারেননি। তাই আক্ষেপ গোছাতে বাবা পরীক্ষা দিচ্ছেন। আমি বাবার সঙ্গে এসেছি, বাবা পরীক্ষার হলে প্রবেশ করেছেন।

গণিত ভবনের দায়িত্বরত নিরাপত্তাকর্মী জাবেদ হোসেন বলেন, সবার আগে আমরা বেলায়েত শেখকে কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছি। এই বয়সে কেউ পরীক্ষা দিতে এসেছে প্রথম দেখলাম।


এ ক্যটাগরির আরো খবর..