ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৬) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক হোসেন সিলেটের জৈন্তা উপজেলার সামছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র কর্মকার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।