ঢাকা-রোম-ঢাকা বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর নিকট পানি সম্পদ উপমন্ত্রীর অনুরোধ

ঢাকা-রোম-ঢাকা বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর নিকট পানি সম্পদ উপমন্ত্রীর অনুরোধ

ইতালি প্রবাসী বাঙালিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে বৈঠক করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে এনামুল হক শামীম বিমান প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে ডিও লেটার হস্তান্তর করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল শামীম বলেন, আমার নির্বাচনি এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী সমগ্র বাঙালি ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন এ ফ্লাইট চালু করা প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু বিষয়ে আশ্বস্ত করেন বিমান প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।