× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

মোহামেডানের কোচ হয়ে এলেন ভারতীয় নাঈমুদ্দিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  ঢাকার ফুটবলে বেশ পরিচিত মুখ ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। ভারতীয় জাতীয় দলের সাবেক এই কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় দলেরও কোচ। তার চেয়ে বেশি পরিচিততিনি ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবে।

বেশ কয়েক মৌসুম ব্রাদার্সের কোচের দায়িত্বে ছিলেন নাঈমুদ্দিন। তাঁর অধীনে ব্রাদার্স ঢাকা প্রিমিয়ার ফুটবললিগের শিরোপাও জিতেছিল। আবার তিনি এসেছেন ঢাকার ফুটবলে, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ হয়ে।    এরই মধ্যে মোহামেডানের কোচের দায়িত্বওবুঝে নিয়েছেন এই ভারতীয় কোচ। দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন নাঈমুদ্দিন। মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে নাঈমুদ্দিন বলেন, ‘বাংলাদেশতো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ক্লাব মোহামেডান। এটা সত্য এখন ক্লাবটির আগের সেই অবস্থা নেই। আমার লক্ষ্য থাকবে দলটির সেই ঐতিহ্য ফিরিয়ে আনা। তাই প্রথম লক্ষ্য হিসেবে আমি নিয়েছি মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপকে।’বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে কোনোমতে রেলিগেশন এড়িয়েছিল মোহামেডান। ১২ দলের মধ্যে দশম হয়েছিল তারা। এবার তারা ভালো করতে আশাবাদী। প্রিমিয়ার লিগ থেকে ২০০৬-০৭ মৌসুমে পেশাদার পর্বে ওঠার পর শিরোপার দেখা পায়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ফেডারেশন কাপের গত আসরে গ্রুপ পর্ব পেরুতে পারেনি মোহামেডান।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব থেকেও দলটি বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। তাই মোহামেডান শেখ রাসেল থেকে দলে টেনেছে দুই ফরোয়ার্ড মিঠুন চৌধুরী ও জাহিদ হাসান এমিলি, চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তকলিস আহমেদকেও দলে নিয়েছেতারা।আগামী ১২ মে শুরু হবে ফেডারেশন কাপ। এই টুর্নামেন্ট দিয়ে মোহামেডানের ঐতিহ্য ফেরানোর মিশন শুরুর কথাও জানান এই ভারতীয় কোচ।

মোহামেডান দল : রাসেল মাহমুদ লিটন, মামুন খান, আল আমিন (গোলকিপার), আসাদুজ্জামান বাবলু, মিন্টু শেখ, রেজাউল করিম রেজা, মঞ্জুরুর রহমান, মোহাম্মদ লিঙ্কন, আবদুল বাতেন কমল, শরীফ খান, মোহাম্মদ জামাল, নাসিরুল ইসলাম, সাহেদ হোসেন সাহেদ, আশিক আহমেদ, মোহাম্মদ মনির, আবিদ হোসেন সাইফ, ইবায়েদ হোসেন কমল (ডিফেন্ডার), ফয়সাল মাহমুদ, এনামুল হক শরিফ, শাকিল আহমেদ, ইমরুল হাসান, অনিক হোসেন, স্যামসন ইলিয়াসু (মিডফিল্ডার), মিঠুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি, তখলিস আহমেদ, বিপুল আহমেদ, এনকোচা কিংসলে (ফরোয়ার্ড)।


এ ক্যটাগরির আরো খবর..