× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান, দক্ষিণাঞ্চল অচলের হুমকি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
বিএনপির গণঅবস্থান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনরে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জেলার প্রবেশদ্বার গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।

গণঅবস্থান কর্মসূচি পালনের পূর্বে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যগ্মœ আহবায়ক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদল নেতা শামীম খলিফা, ফুয়াদ হোসেন এ্যানি প্রমুখ।

বক্তারা আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করেন। অনতিবিলম্বে এ দাবি পূরণ না হলে গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..