ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সংশ্লিষ্ট সহিংসতায় ৮৮টি মামলা হয়েছে এবং এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সংশ্লিষ্ট সহিংসতায় ৮৮টি মামলা হয়েছে এবং এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সংশ্লিষ্ট সহিংসতায় ৮৮টি মামলা হয়েছে এবং এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

প্রেস সচিব বলেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতায় ৭০ আসামি গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা ন্যক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কোনো ছাড় নয়। এ কাজে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আপডেট দেব।

তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, সদ্য পলায়ন করা দল আওয়ামী লীগের পদধারী ছিলেন। সেই কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যে কোনো ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। এগুলোও ক্রাইম হিসেবে দেখে সিরিয়াসলি নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।