ঢাকার গুলশানের স্পা সেন্টারে অভিযানে ২৮ জন গ্রেপ্তার

ঢাকার গুলশানের স্পা সেন্টারে অভিযানে ২৮ জন গ্রেপ্তার

ঢাকার গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়েছে  ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।

গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রমাণ পাওয়া যায়, স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহার করা হচ্ছে।

এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।