× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২০ ডিগ্রি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

দেশের আবহাওয়া আজ শুক্রবার শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২০ ডিগ্রি

বঙ্গোপসাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সবশেষ শুক্রবার (১৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের তামিলনাড়ু-পূন্ড্রচেরি ও দক্ষিণ অন্ধপ্রদেশের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আগামী তিনদিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


এ ক্যটাগরির আরো খবর..