× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

ডেস্ক

ঢাকায় বৃষ্টিপাতে রেকর্ড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

নিয়ম অনুযায়ী, এটিকে ‘মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে রাতেও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টায়  আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও আশপাশের এলাকার জন্য স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বুধবার (১৮ জুন) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১-১০ মি.মি. বৃষ্টিপাতকে হালকা, ১১-২২ মি.মি. মাঝারি, ২৩-৪৩ মি.মি. মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মি.মি. ভারি এবং ৮৮ মি.মি.-এর বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।


এ ক্যটাগরির আরো খবর..