× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বরিশাল প্রতিনিধি

ড্রোন উড়িয়ে চলছে অভিযান বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র‍্যালি

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ড্রোন উড়িয়ে চলছে অভিযান

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‍্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।

নৌ-র‌্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন-সরকারের ২২দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

‎এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন-এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। পাশাপাশি ‎‎নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এরমধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগে জেলের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার।  এরমধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে চাল দেয়া হবে।

অপরদিকে ইলিশের অভ্যায়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরমধ্যে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন অংশে চারটি ড্রোন উড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..