× Banner
সর্বশেষ
পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

অর্থনীতি ডেস্ক: আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ । দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৬১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি এ টাকা সংগ্রহ করবে।

সূত্র মতে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..