ডোপ টেস্টে পজিটিভ ও বিভিন্ন অপরাধে জড়িয়ে চাকরিচ্যুত ২৭ পুলিশ

ডোপ টেস্টে পজিটিভ ও বিভিন্ন অপরাধে জড়িয়ে চাকরিচ্যুত ২৭ পুলিশ

ডোপ টেস্টে পজিটিভ ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণ হওয়ায় চাকরি হারিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয় সদস্য । আরও ৫ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে। ডোপ টেস্টের বাইরে বিভিন্ন অপরাধে জড়িয়ে চাকরিচ্যুত করা হয়েছে আরও ২১ পুলিশ সদস্যকে। সর্বমোট ডোপ টেস্টে পজিটিভ ও বিভিন্ন অপরাধে জড়িয়ে ২৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে

সিএমপি সূত্রে জানা গেছে, সন্দেহভাজন পুলিশ সদস্যদের মাদক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এরপরই তাদের ডোপ টেস্টের আওতায় আনা হয়। মাদক সেবন ও কেনাবেচার ব্যাপারে বাংলাদেশ পুলিশ শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে পুলিশ হাসপাতালে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। মাদকাসক্ত পুলিশ সদস্যদের শনাক্তের কার্যক্রম অব্যাহত আছে। আরও বেশ কিছু পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। কয়েক দিনের মধ্যে এসবের ফল হাতে পৌঁছাবে। ডোপ টেস্টে মাদকাসক্তের প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আরটিভি নিউজকে বলেন, গত এক বছরে প্রায় ২০০ জন পুলিশ সদস্যকে ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষা) করানো হয়েছে। এর মধ্যে ১১ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি ৫ জনের বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডোপ টেস্টের বাইরে আরও ২১ জনকে বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অপরাধ আছে। এর মধ্যে কিছু আছে ব্যক্তিগত অপরাধ। যেমন যৌতুকের মামলা, যা আদালত বা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। কর্মস্থলে অপরাধমূলক জড়িত থাকা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায়। পুলিশের যারা মাদকের সঙ্গে যুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এখানে অপরাধে জড়িয়ে পড়ার সুযোগ থাকে। অপরাধ থেকে পুলিশ সদস্যদের দূরে রাখার জন্য প্রথমে আমরা একটা কোয়ালিটি সম্পন্ন কর্মস্থল দেওয়ার চেষ্টা করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।