× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেমি মুর ভারতীয় ছবিতে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ভারতীয় ছবিতে দেখা যাবে হলিউডের আবেদনময়ী অভিনেত্রী ডেমি মুরকে। তাবরেজ নূরানির ‘লাভ সোনিয়া’ নামের ছবিটিতে সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন ৫৩ বছর বয়সী এই তারকা। তবে চরিত্রটি কেমন তা জানানো হয়নি।

তবে জানা গেছে, গল্পে মানব পাচারের শিকার মানুষদের উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখে এই নারী। এ চরিত্রে ডেমিকে পাওয়া সহজই হয়েছে জানিয়ে তাবরেজ বলেন, ‘এটা মোটেই কঠিন ব্যাপার ছিলো না। অনেক বছর ধরেই মানব পাচারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে যুক্ত আছেন তিনি। এ ধরনের অবস্থার শিকার মানুষদের সহায়তায় কাজ করে থাকে তার অলাভজনক সংগঠন থর্ন। চিত্রনাট্যটি তার পছন্দ হয়েছে। সমাজকর্মী চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি।’

ছবিটিতে আমেরিকার আরেক অভিনেতা মার্ক ডুপলাস আছেন ধনকুবের চরিত্রে। লস অ্যাঞ্জেলেসে সোনিয়ার (রিয়া সিসোদিয়া) সঙ্গে সাক্ষাৎ হয় তার। মার্ক ও ডেমির অংশের চিত্রায়ন হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এখন চলছে সম্পাদনার কাজ।

তাবরেজ নূরানি আরও বলেন, ‘এ ছবি বানাতে এক যুগ অপেক্ষা করেছি। মানব পাচার আমাকে পীড়া দেয়। এ নিয়ে গবেষণা করেছি, যৌনপল্লী ঘুরেছি। এমনকি বেসরকারি সংগঠনের সহায়তা নিয়ে যৌনকর্মীদের উদ্ধারও করেছি।’

২০০৭ সালে ‘লাভ সোনিয়া’ ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন তাবরেজ। তখন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ মুক্তি পেলে তিনি পিছিয়ে যান। এরপর ‘লাইফ অব পাই’ ও ‘ইট প্রে লাভ’ ছবি দুটির লাইন প্রডিউসার হিসেবে কাজের সুযোগ পান বলে পিছিয়ে দেন নিজের চলচ্চিত্রটি।

‘লাভ সোনিয়া’য় আরও অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো, বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, ম্রুনাল ঠাকুর।

এদিকে হলিউডে এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ডেমি মুর অভিনীত ‘ফরসেকেন’। তার হাতে আরও আছে অ্যান্ডি টিনেন্ট পরিচালিত ‘ওয়াইল্ড ওটস’ ও মাইকেল মেইলারের ‘ব্লাইন্ড’ ছবি দুটি।


এ ক্যটাগরির আরো খবর..