ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে -শিক্ষা উপমন্ত্রী

দেশের বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দেন, যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে ।  বললেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উপমন্ত্রী আজ রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর হতে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এজন্য সকল স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
উপমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফ্ট নিয়ে চলমান সমস্যা সমাধানের ব্যাপারে শিক্ষামন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।