× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
সালথায় ডেঙ্গু আক্রান্তে দুই গৃহবধূর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিলকিস বেগম (৬০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৫ জনে।

মৃত নারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা।ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৭৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৬০ জন।

তিনি আরো জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ২১ হাজার ৭৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে।তবে আমাদের সতর্ক থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..