ডুমুরিয়ায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা)।। খুলনার ডুমুরিয়ায় র্যালী,আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদানের মধ্যো দিয়ে উৎসব মুখর পরিবেশে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (২৫ নবেম্বর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে  “সমবায় ভিত্তিক সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশ্চিত করি প্রতিপাদ্য বিষয়ের উপর এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতারের সভাপতিত্তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরীনা দৌলত, উপজেলা কেন্দ্রীয় ও ঋণদান সমিতির সভাপতি এস এম মোস্তাকিম বিল্লাহ।
বক্তব্য রাখেন,সমবায়ীদের মধ্যো কৃষ্ণ পদ জোয়াদ্দার, অনুদ্যুতি কুমার মন্ডল ও ওয়াছিম হায়দার। অনুষ্ঠান শেষে উপজেলার ১০ টি সমবায় সমিতির ১০ জন সমবায়ীকে কাজের স্বীকৃতি স্বরুপ এবং ৫ জন সমবায়ীকে সমবায় দিবসে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।