× Banner
সর্বশেষ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

পদে থেকে প্রার্থী হতে পারবেন না জনপ্রতিনিধিরা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। শনিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, আদালতের পর্যবেক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকে ‘লাভজনক’ বলা হয়েছে। সেক্ষেত্রে ওই পদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়েও একই ধরনের নির্দেশনা থাকবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত আইনি ব্যাখ্যাগুলো তুলে ধরা হবে। তারা মনোনয়নপত্র বাছাইয়ের সময় সে অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।
তারপরও কোনও বিষয়ে আপিল হলে তা নির্বাচন কমিশনে আসবে। কমিশন ওই বিষয়ে সিদ্ধান্ত দেবে।

তিনি বলেন, কমিশন মনে করে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক। আর গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। বিষয়টি মাথায় রেখে কাজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হবে।

ইসির নির্দেশনা কার্যকর হলে ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..