ডুমুরিয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, খুলনা।।  খুলনার  ডুমুরিয়ায় ২২-২৪ জুলাই  ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার  সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিরোধ দেশের অগ্রযাত্রায় ফলে পুষ্টি দেবে নতুন মাত্রা প্রতিপাদ্য বিষয়ের উপর মঙ্গলবার বিকালে  উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত।
সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান  খান আলী মুনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়াম্যান  মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় সমিতি ডুমুরিয়াখুলনার এস এম  সেলিম আক্তার।
বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা  কৃষিবিদ রঞ্জন কুমার দেবনাথ,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নজরুল নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,, নার্সারি মালিক  প্রতিনিধি  বাবুল আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খান আলী মুনসুর বলেন এখন বর্ষাকাল উপজেলা কৃষি অফিসের পরামর্শ মোতাবেক বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলায়  অংশগ্রহণকারী ষ্টল ও নার্সারি মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।