× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডুমাইন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন -২০২১

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ শনিবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত কঠোর ও কঠিন নিরাপত্তা পরিবেশের মধ্যে সুষ্ঠ, সুন্দর এবং জামজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩২৩ জন। ভোট গ্রহন ২৯২জন । অনুপস্থিত ৩১জন। ভোট বাতিল ৮জন। এর মধ্যে ২২৪ভোট পেয়ে সভাপতি মোঃ হাসানুজ্জামান মার্কা চেয়ার, ১৫৯ ভোট পেয়ে সহ-সভাপতি মোঃ আকিদুল ইসলাম মার্কা তালাচাবি, ১৬৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক বশির আহম্মেদ মার্কা বাইসাইকেল, ১৫১ভোট পেয়ে যুগ্ম সাধারন সম্পাদক মোঃ টিপু সুলতান মার্কা আম, ১৭৬ভোট পেয়ে কোষাধ্যক্ষ মোঃ কায়কোবাদ মোল্যা মার্ক দেয়াল-ঘড়ি, ১৭৫ভোট পেয়ে পুরুষ সদস্য মোঃ ইলিয়াস মোল্যা মাকা হরিণ , ১৬৪ভোট পেয়ে সদস্য মোঃ টিটু বিশ্বাস মার্কা বল, ১৪৪ ভোট পেয়ে সদস্য রবিউল ইসলাম মার্কা টিয়াপাখি, ১৩৬ ভোট পেয়ে সদস্য আকিদুল ইসলাম মার্কা মোমবাতি, ১৯১ভোট পেয়ে মহিলা সদস্য বেদানা বেগম মার্কা টেবিল, ১৮৭ ভোট পেয়ে মহিলা সদস্য সাবিয়া হক মার্কা দোয়াত কলম, ১৮৬ ভোট পেয়ে মহিলা সদস্য স্বর্না বেগম মার্কা গোলাপ ফুল নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে হাসানুজ্জামান-বশির আহম্মেদ পরিষদ পূর্ণ প্যালেনে বিজয়ী হয়েছেন তবে শাহেব-কবিরুল পরিষদে কেহ বিজয় লাভ করতে পারে নাই। এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন-উল- ইসলাম গরীব। সদস্য মোঃ আবজাল বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন শাকির আহম্মেদ টোকন। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মাছুদুল আলম (শিশির), লুৎফুন নাহার। নির্বাচন পরিদর্শনে ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার এস.আই. চম্পক বড়–য়া, এস.আই. তোতা মিয়া। এই নির্বাচনে সমবায় অফিসের ছিলেন সমবায় অফিসের ভারপ্রাপ্ত অফিসার মোঃ হাবিবুর রহমান, ফ্যাসিলেটর মিঠুন কুমার দত্ত, অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান।

আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ লাইনের এস.আই. শ্রীদাম দাস সহ মধুখালী থানার এস.আই.সোঃ আলমঙ্গীর হোসেন মোল্যা, পুলিশ ফোর্স ডি.এস.বি মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশবৃন্দ। সঙ্গে ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) সহ গন্যমান্য নেতৃবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন এম. তোফায়েল আহম্মেদ সহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..