ডুমাইন পতেঙ্গা বিলের রাস্তার বেহাল দশা, মানুষ ও যানবাহন চলাচলের চরম সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ও আড়পাড়া ইউনিয়নের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত গড়িয়াদহ মোড় থেকে রাজবাড়ী জেলায় যাওয়ার পথে সবচেয়ে খারাপ রাস্তা ডুমাইন ইউনিয়নের লক্ষীপুর এবং ডুমাইন পতেঙ্গা বিলের রাস্তা।

জানা যায় এই রাস্তা দিয়ে ১৫-২০ টন বালুর ট্রাক ও ভারী যানবহন বৃষ্টির দিনে চলাচল করার ফলে রাস্তা গর্ত হয়ে ভেঙ্গে বেহাল দশা হয়ে যাচ্ছে। তার এক মাত্র কারন রাস্তার দুইধারে পানি ও রাস্তা হালকা হওয়ার কারন বলে মনে হয়।

যার কারনে মানুষের পায়ে হেটে, গাড়িতে আসা যাওয়া, খেতে খামার থেকে গরু গাড়িতে মালা মাল আনা নেওয়া করা, এবং ভারি গাড়ি চলাচল করায় চরম সমস্যা। তাছাড়া এই রাস্তা বহু জনপ্রিয় রাস্তা হওয়ায় এবং এই রাস্তা দিয়ে বিভিন্ন ভারি গাড়ি সহ অন্যান্য গাড়ি চলাচল করে।

তাই এই ভাঙ্গা রাস্তা থেকে মানুষের জীবন বাচার তাগিদে এবং কোন প্রকার দুর্ঘটনা না ঘটার তাগিদে এই রাস্তা হেভী ওয়েটে মেরামত করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর নিকট জনগন রাস্তা সমস্যার কথা বললে তিনি বলেন এই রাস্তা দিয়ে ভারি যানবহন চলাচল করার কারনে রাস্তার এই বেহাল দশা ও জনগনের চলাচলের চরম সমস্যা হয়ে দাড়িয়েছে।

তিনি আরো বলেন বিষয়টি কতৃপক্ষেকে জানানো হবে। তাই রাস্তাটি মেরামত করার জন্য উধর্বতন কতৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার জন্য সবস্তরের জন সাধারণ দাবি জানান।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।