× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  গত বুধবার বিকালে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী অফিস কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ-সম্পাদক শাকির আহম্মেদ (টৌকন) এর সঞ্চালনায় এক বর্ধিত সভার আলোচনা করা হয়।

বর্ধিত সভায় গত ৭-৭-২০১৮ ইং তারিখে প্রধানমন্ত্রীর গনভবনে তৃনমূল পর্যায়ে নেতা কর্মীদের সমাবেশ, আগামী ১৫ আগষ্ট পালন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের সাংগঠনিক কাঠামোগত, দেশের উন্নয়নের ধারা পর্যালোচনা, এবং অন্যান্য বিরোধীয় দলের ষড়যন্ত্র উল্লেখ করা হয়। এই সম্পকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ-সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ পিকু আহসান (হাবিব), উপজেলার অন্যতম সদস্য ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান (তপন), বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মদ, ইউনিয়ন থেকে সহ-সভাপতি শেখ মতিজুর রহমান (পিকুল), সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ (টৌকন), সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহঃ প্রচার সম্পাদক শেখ মোঃ আতিয়ার রহমান (ইউ.পি. সদস্য), অন্যতম সদস্য মোঃ সাজাদ্দ হোসেন এবং ওয়ার্ড পর্যায় থেকে ১ নং ওয়ার্ডের সভাপতি শ্রী অরবিন্দু রায়, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সৈয়দ আলী শেখ, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ বদরুল আলা, ৫ নং ওয়ার্ডের সভাপতি শ্রী শুশান্ত কুমার সরকার, ৬ নং ওয়ার্ডের সভাপতি শ্রী অমল কৃষ্ণ মল্লিক, ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শমসের আলী, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ বশির আহম্মেদ (বাচ্চু), ৯ নং ওয়ার্ডের সভাপতি মাষ্টার বিষ্ণু পদ বিশ্বাস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন, এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা, উন্নয়নের কান্ডারী জননেতা আব্দুর রহমানের জীবনের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্যার পবিত্র হজ্ব পালন উপলক্ষে এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয় করার আহবান রেখে দোয়া ও মোনাজাত করে বর্ধিত সভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..