× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

মধুখালী প্রতিনিধি

ডুমাইন ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের করোনার টিকা প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
শিশুদের করোনার টিকা প্রদান

ফরিদপুরের মধুখালী উপজেলার স্কুলগুলোতে শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বালক ও শহীদ মফিজ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়।

এ সময় অন্যদের মধ্যে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জাামন তপন, ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, শুশান্ত কুমার মন্ডল, ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন মিন্টু, শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডুমাইন ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বৃহস্পতিবার টিকা গ্রহণ করেন। এই লক্ষে ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থীকে ও শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২০জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। ডুমাইন বালকে টিকা প্রদান ও সহযোগীতা করেন আন্না রানী বিশ্বাস , ফরিদা পারভীন, বাসুদেব , অলোক সরকার।

শহীদ মফিজ বালিকা সরকারী প্রথমিক বিদ্যালয়ে টিকা প্রদান ও সহযোগীতা করেন আফরোজা বেগম ডলি, যশো প্রকাশ, মুক্তিবালা, রোকনুজ্জামান। এদিকে নিজেরো টিকা গ্রহণের পরে সন্তানদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা । শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, ‘আগে আমরা স্বামী-স্ত্রী টিকা নিয়েছিলাম। আমার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলেকে টিকা দিলাম। এখন অনেকটা নিরাপদ মনে হচ্ছে নিজেদের।’


এ ক্যটাগরির আরো খবর..