চায়ের দোকানে বসলেই যেন নির্বাচনী আমেজ, চায়ের সাথে চলছে সমিকরণ, কার জনপ্রিয়তা কত, কে কত ভোট পাবে চলছে সেই সমিকরণ। নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা কে পাবে দলীয় সমর্থন , চায়ের গরমের সাথে ভোটের গরমও যেনও কম নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক হারে চলছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের প্রার্থীগণের প্রচার প্রচারণা।
এবারের ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হলে, কে হবেন নৌকার কান্ডারী এ নিয়েও চলছে দৌড়ঝাঁপ। দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন একেক জন প্রার্থী। চলছে কর্মীদের সাথে উঠান বৈঠক, রেষারেষির সমস্যা সমাধানের চেষ্টা, সাধারণ মানুষের দোয়া ও সমর্থন জানিয়ে বিভিন্ন হাট-বাজার সহ আনাচে কানাচে, ছুটে চলছেন প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ,বলছে নানান উন্নয়নের কথা নির্বাচনে জয়ী হলে করবে উন্নয়ন মূলক কাজ , দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, ভোটাররাও পিছিয়ে নেই নানান দাবি করে বসছে প্রার্থীর দের কাছে, নিচ্ছেন প্রতিশ্রুতি । নির্বাচনী আমেজ চলছে পাড়া মহল্লায়, হাট বাজার সহ সবখানে।
তেমনি প্রচার প্রচারণার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন ৬নং ডুমাইন ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর
কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মাসুম । জীবনে বুঝ আসার পর থেকে রাজনীতি করছেন তিনি, আওয়ামীলীগের সাথে জড়িয়ে আছেন জীবনের শুরু থেকে এই মাসুম চেয়ারম্যান। চালিয়ে যাচ্ছেন সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় ।
এবারের বর্তমান চেয়ারম্যান হওয়ায় বেশ আস্থা কুড়িয়েছেন জনসাধারণের মাঝে। বর্তমানে সকল প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই বর্তমান চেয়ারম্যান মাসুম এবারেরও প্রার্থী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামীলীগের দূ:সময়ে দিয়েছিলেন নেতৃত্ব , জীবদ্দশায় রাজনীতির রোষানলে পড়ে নির্যাতনে শিকার ও মামলা খেয়েছেন আওয়ামীলীগের রাজনীতি করার কারণে । সাধারণ মানুষের অতি পরিচিত মূখ তিনি, সবসময় পাশে থাকেন সাধারণ মানুষের, তাই তো সাধারণ মানুষ সমস্যায় পড়লে ছুটে চলেন তার কাছে , সাধারণ মানুষের ভরসাস্থল হিসেবে পরিচিত লাভ করছেন তিনি।
মাসুম জীবনে প্রথম বার ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এই প্রথম বারের নির্বাচনে বিজয়ী হন । ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়তাও চোখে পড়ার মতো। তারা তাদের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদককে আবারও ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বলেন, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের কাছে তিনি অতি প্রিয় একজন মানুষ। ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক সহ সকল
শ্রেণি পেশার মানুষের সুঃখে দুঃখে কাছে যান মাসুম তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার সাথেই আছি। সকলেই আশা রাখছি এবারের নির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী হবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশিদ আলম মাসুম বলেন, আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সকলের ভালোবাসার ভোটে। ডুমাইন ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসে সেই জন্য এবারও নৌকার চেয়ারম্যান প্রার্থী হতে আশাবাদী। অত্যান্ত সুনামের সাথে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করিতেছি।
তিনি আরও বলেন আমি আমার জীবন বাজি রেখে এবার জনগনের ভোটে বিজয় হয়ে ইউনিয়নকে টোপমুক্ত ও মাদকমুক্ত করতে যা যা করনীয় আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো । তাই দলমত নির্বিশেষে সকলেই আমাকে ভোট দেয়, আমার রাজনীতি জীবন থেকে নৌকার কাজ করে আসছি আমি কখনও নৌকার বিপক্ষে কাজ করিনি, কখনও নৌকার বিপক্ষে কাজ করবও না , আওয়ামীলীগের দু:সময়ে নৌকার হয়ে কাজ করতে গিয়ে রাজনৈতিক মামলা খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি তবুও নৌকার বিপক্ষে কাজ করিনি, নৌকার রাজনীতি করতে গিয়ে বিরোধীদলের হামলা চালিয়ে ছিল ,
যত দিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাব, প্রতিবারের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী দেশরতœ শেখ হাসিনা আমার উপর আস্থা রাখবেন , এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কাকে জয়ী করে চেয়ারম্যান পদে বিজয়ী হবো সেই আস্থার মর্যাদা দিতে পারব ইনশাআল্লাহ। যত দিন বেঁচে আছি নৌকার হয়ে থাকবো ইনশাআল্লাহ