মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডুমাইন ইউনিয়নে শিক্ষা -সাংস্কৃতির সাবিক উন্নয়ন, গুনী সমাবেশ ও মেধাবী ব্যক্তিবর্গের সংবর্ধনা এবং বিবিধ সম্পর্কে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ঈদুল আযহার পরের দিন বিকালে ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহাসীন আলী বিশ্বাস (বাচ্চু) সভাপতিত্বে ও গ্লোরিয়াস ডুমাইন এর সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় ও আঃ কুদ্দুস মোল্যার আয়োজনে আগামী ১৮ইং ডিসেম্বর- ২০১৮ সনে একটি শিক্ষা সাংস্কৃতির সার্বিক উন্নয়ন, গুনী সমাবেশ ও মেধাবী ব্যক্তিবর্গের সংবর্ধনা সম্পর্কে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডুমাইনের কৃতি সন্তান ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টৌকন, সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মদ, গ্লোরিয়াস ডুমাইন এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম সবুজ, এ্যাড. মোঃ মাহাবুর রহমান (চুন্নু) সোনাতলা প.ব.স. সভাপতি মোঃ মেহেরাব হোসেন মাসুদ, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল বাশার, উত্তোরণ সংঘের সভাপতি মোঃ তমিজুর রহমান (টুটুল), গ্লোরিয়াস ডুমাইন এর হাসান বিশ্বাস, শেখ শাহাবুদ্দিন আহম্মেদ, মোঃ আতাউর রহমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান (উকিল), মোঃ সালাম ফকির, মোঃ আঃ রশিদ মাষ্টার, নিরোদ কুমার শিকদার, মোঃ আবু সায়েম, আঃ খালেক, মোঃ জিল্লুর রহমান, শেখ তোফায়েল, তিতাস সহ এলাকার সুধী জন ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সব শেষে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান বলেন আমি আপনাদের সাথে আছি এবং ডুমাইন ইউনিয়নকে মাদক মুক্ত করতে যা যা করনীয় তাহা করার জন্য আপনারা আমাকে সহযোগীতা করবেন। এবং আরো বলেন ডুমাইনকে মাদক মুক্ত ইউনিয়ন গড়ি এবং ঐক্যে জোটে শিক্ষাঙ্গন রক্ষা করি। পরে সভাপতি তার ভাষনে বলেন সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে গিয়ে ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ে এক জন ভাল মেধাবী প্রধান শিক্ষক নিয়োগ হোক এবং ডুমাইন ইউনিয়ন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত হোক এই প্রত্যাশা রেখে সভা শেষ করেন।


