ডি-লিট ডিগ্রী গ্রহন করলেন প্রণব মুখার্জি

রাজিব শর্মা, চট্টগ্রামঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সংবর্ধনা ও সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভারতীয় হাইকমিশনার, সংসদ সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। পরে তিনি রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্যসেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও সূর্য সেনের নামে পাঠাগার উদ্বোধন করবেন।

রাতে র‍্যাডিসন ব্লু হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশনার আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে বন্দরনগরীর চাবি উপহার দেওয়ার মাধ্যমে প্রণব মুখার্জিকে সম্মান জানাবেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।