ডিসেম্বরে ইন্টারনেটের মূল্য কমতে পারেঃ মোস্তাফা জব্বার

বিশেষ প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বললেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ডিসেম্বরে ইন্টারনেটের মূল্য কমতে পারে।

তিনি বলেন, আমরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অনুরোধ করেছি, যখন গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আছে, তখন তার আগের স্তরগুলোতেও ভ্যাট ১৫ শতাংশের জায়গায় ৫ শতাংশ করা হোক। এর ফলে সামগ্রিকভাবে ইন্টারনেটে যে মূল্য ছিল তা কমে যাবে।

জানা গেছে, ভ্যাট কমানো হলে দেশের ৯ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী কম মুল্যে এই সেবা নিতে পারবেন। আমাদের অর্থমন্ত্রী আগামী ১ ডিসেম্বর থেকে এটা কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

তবে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক সিনিয়্র কর্মকর্তা।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এমন ব্যবস্থা নেয়া হলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা কম মূল্যে এই সেবা পেতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।