× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হতদরিদ্রের চাল নিয়ে ডিলারের চালবাজি! প্রবাসী ও মৃত ব্যক্তিদের নামেও চাল উত্তোলন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
ডিলারের চালবাজি

ঝিকরগাছা (যশোর)   প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে হতদরিদ্রের  ১০ টাকা কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, তালিকায় নাম দিয়ে ডিলার তাদের নামে চাল উঠিয়ে নিচ্ছেন। কিন্তু কিছুই জানেন না তারা। আবার অনেক কার্ডধারী পাচ্ছেন না এই চাল।
এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মৃত্যুজনিত কারণে, বিদেশ যাওয়ার কারণে, বয়স্ক ভাতা দেয়ার কারণে ১১টি কার্ড বাতিল করে তদন্তস্থলে তালিকা অনুযায়ী কার্ড প্রদানের অনুরোধ করলেও তা করা হয়নি বলে দাবি করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিছার উদ্দীন।
অনুসন্ধানে জানা যায়, ওই ১১টি কার্ডের মধ্যে তিনটি কার্ড মৃত ব্যক্তির অনুকূলে বিভিন্ন সময় ডিলার চাল বিতরণ করেছেন এবং সেই চাল মৃতব্যক্তিদের পরিবারের কেউ পায়নি, যা নীতিমালা পরিপন্থী।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা পলাশ বলেন,  ‘আমার মা জোহরা বেগম  সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে অভাবের তাড়নায় কিছু দিনের জন্য ঢাকায় অবস্থান করছেন। আমি ১০ টাকা কেজি চালের কার্ড নিয়ে চাল উত্তোলন করতে গেলে ডিলার রবিউল ইসলাম বলেন,  উপর মহলের নির্দেশ আছে আপনাকে আর চাল দেওয়া হবে না। এই দেখেন ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) লাল দাগ দিয়ে দিছে। এই বলে আমার কাছ থেকে কার্ড নিয়ে নেয়।’
কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, জোহরা বেগমের নামে পরে আরো কয়েকবার চাল উত্তোলন করা হয়েছে।
রাজবাড়ীয়া গ্রামের লিপি খাতুনের শাশুড়ি মোছা. তারাভান বিবি অভিযোগ করে বলেন, কার্ড আমার পুত্রবধূর নামে। কিছু দিন আগে আমার ছেলে মারা গেলে সংসারে অভাবের তাড়নায় লিপি কর্মের সন্ধানে বাহিরে গেলে তার কার্ড নিয়ে আমি চাল উত্তোলন করতে গেলে আমাকে আর চাল দেওয়া হবে না বলে ফিরিয়ে দেন।
রাজবাড়ীয়া গ্রামের মৃত আয়নালের নামে চাল উত্তোলন হয়েছে কয়েকবার কিন্তু তার পরিবার চাল পায়নি বলে আয়নালের স্ত্রী জাহানারা খাতুন (৬৫) চোখের জল ফেলতে ফেলতে অভিযোগ করে বলেন, আমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ি থেকে মিঠু গাজী ফোন করে, লোক পাঠিয়ে কার্ড রবিউল ডাক্তারের কাছে দিয়ে আসতে বলে। আমরা খুব গরীব, আমি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে সংসারের চার সদস্যের পেট চালাই। আমার একটা মেয়ে আাছে মানসিক প্রতিবন্ধী। তার আবার দুটো সন্তান আছে,  তাদের লেখাপড়া তো দূরের কথা ঠিক মতো খেতেও দিতে পারি না। আমার মানসিক প্রতিবন্ধী মেয়ে কয়েকদিন আগে গাড়ি এক্সিডেন্ট করে দুই পা ভেঙে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে।  কিন্তু কেউ আমাদের খেয়াল করে না। আমি সারাদিন ভিক্ষা করে যা দুমুঠো খেতে পারি তাই খেয়ে কোনোভাবে দিন পার হচ্ছে।
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, আমরা কমবেশি দেখি। বাচ্চা দুটোর মাঝেমধ্যে খেতে দিই। জাহানারা ভিক্ষা করে যা আনে সন্ধেবেলা সেটা রান্না করে বাচ্চাদের খেতে দেয়। এদের দেখার কেউ নেই। একটা চাউলের কার্ড ছিলো তাও তার স্বামী মারা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে। কিন্তু শুনেছি তার নামেই প্রতিবার চাউল উত্তোলন হচ্ছে।
রাজবাড়ীয়া গ্রামের মৃত দাউদ আলীর নামে চাল উত্তোলন হয়েছে কয়েকবার কিন্তু তার পরিবারের কেউ চাউল পাননি বলে অভিযোগ করেন দাউদ আলীর ছেলে জহুরুল। তিনি বলেন, মিঠু গাজী বারবার কার্ডটা রবিউল ডাক্তারকে দিতে বলায় আমি কার্ডটা দিয়ে আসি। পরে শুনেছি আমার বাবার নামে চাল উত্তোলন হয়েছে কিন্তু তা আমরা পাইনি।
রাজবাড়ীয়া গ্রামের মুজিবর গাজী ছেলে করিম গাজীও মিঠু গাজী ও ডিলার রবিউল ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
রাজবাড়ীয়া গ্রামের মৃত হোসেন আলীর কার্ডেও গত কয়েক চালান চাল উত্তোলন হয়েছে কিন্তু তার পরিবারের কেউ চাল পায়নি বলে তার সন্তান কামরুল হোসেন জানান। বিষয়টি সাংবাদিককে জানিয়ে দেয়ার কথা বললে তাকে চাল দেওয়া হয়।
জানতে চাইলে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের হতদরিদ্রের ১০ টাকা কেজি চালের  ডিলার রবিউল ইসলাম বলেন,  মোট ১১টি কার্ডের চাল উত্তোলন হয়েছে। পরে সে চাল ওইসব ভাতা ভোগী পরিবারের মধ্যেই  ১১ জনকে বিতরণ করা হয়েছে। এসব ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের নির্দেশেই করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু ঘটনার তদন্তে গিয়ে দেখা যায় বিপরীত।
কথা হয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাছোয়ার গাজীর সঙ্গে। তিনি বলেন, আমার অনুমতি ছাড়াই এসব কাণ্ডকারখানা ঘটিয়েছে মিঠু গাজী ও ডিলার রবিউল ইসলাম। আমি আগেই সবাইকে বলেছিলাম কেউ কার্ড চাইলে আমাকে না জানিয়ে দিবেন না। কিন্তু তারপরেও তারা কেউ কেউ আমাকে না জানিয়ে কার্ড দিয়েছে। কয়েকদিন আগে জানতে পেরে আমি শক্ত অবস্থান নেওয়াতে কয়েকজনকে চাল দিয়েছে। কিন্তু এখনো  সবাইকে চাল দেওয়া হয়নি। আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি যাতে সবাই চাল পায়।
এ বিষয়ে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার উদ্দীন বলেন, আমার কোনো অনুমতি নেয়নি ডিলার। তবে এ বিষয়ে আমি তাদের বলেছিলাম মৃত ব্যক্তির কার্ড যতদিন পরিবর্তন করা সম্ভব না হয় ততদিন তাদের পরিবারের কাছেই থাকবে এবং তারাই চাল উত্তোলন করবে। কিন্তু তারা নিজেরাই (ডিলার) কয়েক চালান চাল উত্তোলন করেছে এবং সে চাল মৃতব্যক্তির পরিবারের কেউ পায়নি বলে শুনলাম কয়েকদিন আগে। আমি কঠোর নির্দেশ দেওয়ার পরে কয়েকজনকে চাল দেওয়া হয়েছে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার বলেন, খোঁজ নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..